যুদ্ধ সম্মান যোজনা

author
জমাদানকারী shahrukh চালু Tue, 18/02/2025 - 16:20
কেন্দ্র সরকার CM
Scheme Open
Yudh Samman Yojana Logo
হাইলাইট
  • এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে।
  • সমস্ত যোগ্য প্রাক্তন সৈনিকদের একথোক ১৫ লাখ টাকা প্রদান করা হবে।
Customer Care
  • প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগের হেল্পলাইন নাম্বার :- ০১১-২৩০১১৮০৪
  • প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগের হেল্পডেস্ক ইমেল :- jsesw@nic.in
  • সিএপিএফ কল্যাণ ও পূনর্বাসন বোর্ডের হেল্পলাইন নাম্বার :- ০১১-২৩০৬৩১১১
প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ
প্রকল্পের নাম যুদ্ধ সম্মান যোজনা।
সুবিধা আর্থিক সহায়তা ১৫ লাখ টাকা।
সুবিধাভোগী
  • সশস্ত্র সংগ্রামের প্রাক্তন সৈনিক। (সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী)
  • CAPF - এর প্রাক্তন সৈনিক। (SSB, BSF, AR, CISF, CRPF, ITBP)
নোডাল মন্ত্রণালয়
সাবস্ক্রিপশন প্রকল্পের আপডেট পেতে এখানে সাবস্ক্রাইব করুন।
আবেদন পদ্ধতি
  • জেলা সৈনিক কল্যাণ বোর্ডের মাধ্যমে। (সশস্ত্র বাহিনী)
  • জেলা কল্যাণ ও পূনর্বাসন বোর্ডের মাধ্যমে। (CAPF)

ভূমিকা

  • যুদ্ধে ভারতের একটি বিশাল ইতিহাস রয়েছে যেখানে দেশের মর্যাদা ও অখণ্ডতা রক্ষা করতে গিয়ে অনেক সাহসী তাদের প্রাণ হারিয়েয়েছেন।
  • আমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্বারা সংগঠিত অন্যতম একটি প্রধান যুদ্ধ হলো ১৯৬৫ সালের যুদ্ধ এবং ১৯৭১ সালের যুদ্ধ।
  • এই দুই যুদ্ধে প্রচুর ভারতীয় সৈনিক তাদের প্রাণ হারিয়েছেন।
  • ১৯৬৫ বা ১৯৭১ সালের যুদ্ধে যারা বেচেঁ গিয়েছেন, প্রধানত যারা যুদ্ধের প্রবীণ হিসাবে পরিচিত তাদের জন্য বর্তমানে অনেক বছর পর ভারত সরকার একটি কল্যাণ মূলক প্রকল্প শুরু করেছে।
  • আমাদের সাহসীদের তাদের সেবার জন্য স্বরণ করতে যুদ্ধ সম্মান যোজনা শুরু হতে চলেছে।
  • এই প্রকল্পের অন্য জনপ্রিয় নামটি হলো যুদ্ধ সম্মান প্রকল্প।
  • যেসমস্ত সৈনিকরা ১৯৬৫ বা ১৯৭১ সালের পাকিস্তানের সাথে যুদ্ধে লড়েছে তাদের সকলকে যুদ্ধ সম্মান যোজনার অধীনে এককালীন এক থোক টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে।
  • যুদ্ধ সম্মান যোজনার অধীনে সমস্ত যোগ্য প্রাক্তন সৈনিকদের/ যুদ্ধ প্রবীণদের ১৫ লাখ টাকা প্রদান করা হবে।
  • নিম্নলিখিত পদের যেকোনো প্রাক্তন সৈনিক কর্মীদের যুদ্ধ সম্মান যোজনার অধীনে ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য :-
    • রেগুলার কমিশনড অফিসার।
    • শর্ট সার্ভিস কমিশনড অফিসার।
    • ইমার্জেন্সী কমিশনড অফিসার।
    • অফিসার রাঙ্কের নীচের কর্মীরা।
  • এমনকি ১৯৬৫ বা ১৯৭১ সালের যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী যেকোনো অসামরিক কর্মীরা যুদ্ধ সম্মান যোজনার অধীনে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য।
  • যুদ্ধ সম্মান প্রকল্পের আবশ্যিক যোগ্যতা শর্তাগুলি হলো প্রাক্তন সৈনিককে সমর সেবা মেডেল বা পশ্চামি/ পূর্বি স্টার মেডেলের প্রাপক হতে হবে।
  • যুদ্ধ সম্মান যোজনার সুবিধাগুলি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ কর্মীদের যুদ্ধের প্রবীণদেরও প্রদান করা হবে।
  • প্রাক্তন সৈনিকদের মৃত্যুর ক্ষেত্রে, তাদের জীবিত স্বামী/ স্ত্রী কেন্দ্রীয় সরকারের যুদ্ধ সম্মান যোজনার অধীনে আবেদন করতে পারেন।
  • যুদ্ধ সম্মান যোজনা এখনো পর্যন্ত সক্রিয় হয়নি এবং খুব শীঘ্রই চালু হতে চলেছে।
  • যেসমস্ত প্রাক্তন সৈনিকরা ১৯৬৫ বা ১৯৭১ সালের যুদ্ধে অংশ নিয়েছিল তাদের তালিকা জমা দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক সব বাহিনীর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছেন।
  • একবার সংশ্লিষ্ট মন্ত্রকের দ্বারা বাহিনীর কাছ থেকে যুদ্ধের প্রবীণদের তালিকা পাওয়ার পর, যুদ্ধ সম্মান যোজনার অনুমোদন প্রক্রিয়া শুরু করা হবে।
  • যুদ্ধ সম্মান যোজনার সুবিধাগুলি প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগের, প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতায় থাকা জেলা সৈনিক কল্যাণ বোর্ডের মাধ্যমে সেনা, নৌবাহিনী এবং বিমানবাহিনীদের প্রদান করা হবে।
  • এবং যুদ্ধ সম্মান যোজনার সুবিধাগুলি স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় আসা জেলা সিএপিএফ কল্যাণ ও পূনর্বাসন বোর্ডের মাধ্যমে CAPF প্রাক্তন সৈনিকদের কর্মীদের প্রদান করা হবে।
  • যুদ্ধ সম্মান যোজনার আবেদনপত্র সংশ্লিষ্ট বোর্ড থেকে সংগ্রহ করা যাবে।

প্রকল্পের সুবিধাগুলি

  • কেন্দ্র সরকার ১৯৬৫ বা ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত প্রাক্তন সৈনিকদের যুদ্ধ সম্মান যোজনার অধীনে নিম্নলিখিত সুবিধাগুলি প্রদান করবে :-
    • এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে।
    • সমস্ত যোগ্য প্রাক্তন সৈনিকদের একথোক ১৫ লাখ টাকা প্রদান করা হবে।

যোগ্য বাহিনী

  • নিম্নলিখিত বাহিনীগুলির মধ্যে যেকোনো একটিতে পরিষেবা দেওয়ার সময় ১৯৬৫ বা ১৯৭১ সালের যুদ্ধ সংগ্রামী প্রাক্তন সৈনিক/ যুদ্ধ প্রবীণরাই একমাত্র যুদ্ধ সম্মান যোজনার সুবিধাগুলি পাওয়ার যোগ্য :-
    • সশস্ত্র বাহিনী :-
      • সেনা।
      • নৌবাহিনী।
      • বিমানবাহিনী।
    • কেন্দ্র সশস্ত্র পুলিশ বাহিনী :-
      • বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)।
      • ইন্দো তিব্বেতান বর্ডার ফোর্স (ITBP)।
      • সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)।
      • শাশত্রা সীমা বল (SSB)।
      • সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)।
      • আসাম রাইফেলস (AR)।

প্রাক্তন সৈনিকদের তথ্য জমা দেওয়ার ফরম্যাট

  • সমস্ত সশস্ত্র বাহিনীদের এবং কেন্দ্র সশস্ত্র বাহিনীদের ১৯৬৫ বা ১৯৭১ সালের যুদ্ধ সংগ্রামী প্রাক্তন সৈনিকদের সমস্ত বিবরণগুলি নিম্নে উল্লেখিত ফরম্যাটে জমা দিতে হবে :-
    Yudh Samman Yojana Ex Servicemen Detail Submit Format

যোগ্যতা মানদন্ড

  • যেসমস্ত প্রাক্তন সৈনিকরা নিম্নলিখিত যোগ্যতা শর্তগুলি পূরণ করে শুধুমাত্র তাদেরই কেন্দ্র সরকারের যুদ্ধ সম্মান যোজনার অধীনে এককালীন আর্থিক সহায়তা ১৫ লাখ টাকা প্রদান করা হবে :-
    • আবেদনকারীকে নিম্নলিখিত বিভাগগুলির মধ্যে যেকোনো একটির প্রাক্তন সৈনিক হতে হবে :-
      • ইমার্জেন্সী কমিশনড অফিসার (ECO) বা
      • শর্ট সার্ভিস কমিশনড অফিসার (SSCO) বা
      • রেগুলার কমিশনড অফিসার (RCO) বা
      • অফিসার পদের নীচের কর্মীরা (PBRO) বা
      • অসামরিক কর্মীরা।
    • প্রাক্তন সৈনিকদের ১৯৬৫ বা ১৯৭১ সালের যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ থাকতে হবে।
    • প্রাক্তন সৈনিকদের নিম্নলিখিত অ্যাওয়ার্ড মেডেলের যেকোনো একটির প্রাপক হতে হবে :-
      • সমর সেবা স্টার মেডেল বা
      • পূর্ভি/ পশ্চামী স্টার মেডেল।
    • আধা সামরিক বাহিনী সহ সশস্ত্র বাহিনীর কর্মীরা আবেদন করার যোগ্য।
    • প্রাক্তন সৈনিকদের মৃত্যুর ক্ষেত্রে, স্বামী/ স্ত্রী আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র

  • যুদ্ধ সম্মান যোজনার অধীনে ১৫ লাখ টাকার এককালীন আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করার সময় নিম্নলিখিত নথিগুলি সংযুক্ত করা প্রয়োজন :-
    • আর্ধার কার্ড।
    • মোবাইল নাম্বার।
    • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।
    • প্রাক্তন সৈনিকদের কার্ডের নাম্বার।

কীভাবে আবেদন করবেন

  • ১৯৬৫ বা ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর প্রাক্তন সৈনিক এবং কেন্দ্র সশস্ত্র পুলিশ বাহিনীর প্রাক্তন সৈনিকরা তাদের নিম্নলিখিত সংশ্লিষ্ট বোর্ডের মাধ্যমে যুদ্ধ সম্মান যোজনার জন্য আবেদন করতে পারেন :-
    • জেলা সৈনিক কল্যাণ বোর্ড (সশস্ত্র বাহিনীর জন্য)।
    • জেলা সিএপিএফ কল্যাণ ও পূনর্বাসন বোর্ড (CAPF - এর জন্য)।

সশস্ত্র বাহিনীর কর্মীদের জন্য

  • যেমন আমরা আগেই উল্লেখ করেছি যে যুদ্ধ সম্মান যোজনা হলো একটি প্রস্তাব যা অনুমোদনের জন্য মুলতুবি রয়েছে।
  • সুতরাং, বর্তমানে উল্লেখিত আবেদন প্রক্রিয়াটি এখনো পর্যন্ত সঠিক নয় কারণ এটি আমাদের হিরোদের মধ্যে শুধু বিভ্রান্তির সৃষ্টি করে।
  • কিন্তু যুদ্ধ সম্মান যোজনার অধীনে ১৫ লাখ টাকা পাওয়ার জন্য আবেদন করার প্রত্যাশিত পদ্ধতি হলো অফলাইন আবেদনপত্রের মাধ্যমে।
  • প্রতিরক্ষা মন্ত্রকের দ্বারা একবার এটি অনুমোদিত হলেই যুদ্ধ সম্মান যোজনার অফলাইন আবেদনপত্রটি জেলা সৈনিক কল্যাণ বোর্ডে উপলব্ধ থাকবে।
  • আবেদনপত্রটি সংগ্রহ করুন, এটি সাবধানে পূরণ করুন এবং এটির সাথে সমস্ত প্রয়োজনীয় নথিগুলি সংযুক্ত করুন।
  • সমস্ত বিবরণগুলি সহ যুদ্ধ সম্মান যোজনার আবেদনপত্রটি জেলা সৈনিক কল্যাণ বোর্ডের একই অফিসে জমা করুন।
  • বোর্ডের কর্মকর্তারা প্রাথমিকভাবে প্রাপ্ত আবেদনপত্র এবং নথিগুলি যাচাই করবে।
  • যুদ্ধ সম্মান যোজনার অধীনে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তার জন্য নির্বাচিত যুদ্ধ প্রবীণরা/ প্রাক্তন সৈনিকদের তালিকা সর্বশেষ অনুমোদনের জন্য প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগের কাছে পাঠানো হবে।
  • প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগ তারপর যুদ্ধ সম্মান যোজনার জন্য নির্বাচিত প্রাক্তন সৈনিকদের তালিকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
  • প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্বশেষ অনুমোদন দেবে।
  • সর্বশেষ অনুমোদনের পর, যুদ্ধ সম্মান যোজনার অধীনে ১৫ লাখ টাকার এককালীন আর্থিক সহায়তা সরাসরি প্রাক্তন সৈনিকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
  • যদি সরকার অনলাইন আবেদনপত্র গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে যুদ্ধ সম্মান যোজনার একটি ডেডিকেটেড পোর্টালও চালু করা হতে পারে।
  • যত তাড়াতাড়ি যুদ্ধ সম্মান যোজনাটি অনুমোদন পাবে, আমরা এটি আপলোড করবো।

কেন্দ্র সশস্ত্র পুলিশ বাহিনী কর্মীদের জন্য

  • কেন্দ্র সশস্ত্র পুলিশ বাহিনী কর্মীরাও সিএপিএফ কল্যাণ ও পূনর্বাসন বোর্ডের জেলা অফিসে উপলব্ধ আবেদনপত্র পূরণের মাধ্যমে যুদ্ধ সম্মান যোজনার জন্য আবেদন করতে পারেন।
  • যুদ্ধ সম্মান প্রকল্পের আবেদনপত্রটি সংগ্রহ করুন।
  • ফর্মের সাথে সমস্ত প্রয়োজনীয় নথিগুলি সংযুক্ত করুন।
  • কল্যাণ ও পূনর্বাসন বোর্ডের অফিসে এটি জমা করুন।
  • কর্মকর্তারা আবেদন এবং নথিগুলি যাচাই করবে এবং তারপর নির্বাচিত প্রাক্তন সৈনিকদের একটি তালিকা তৈরি করবে।
  • নির্বাচিত প্রাক্তন সৈনিক সিএপিএফ কর্মীদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সর্বশেষ অনুমোদনের জন্য পাঠানো হবে।
  • স্বরাষ্ট্র মন্ত্রকের যুদ্ধ সম্মান যোজনার আবেদনের অনুমোদনের পর, যুদ্ধ সম্মান যোজনার আর্থিক সহায়তা সিএপিএফ - এর যুদ্ধ প্রবীণদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
  • ১৯৬৫ বা ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী প্রাক্তন সৈনিকদের তালিকা জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত কেন্দ্র সশস্ত্র পুলিশ বাহিনীদের একটি প্রস্তাব পাঠিয়েছে।

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি

যোগাযোগ বিবরণ

  • প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগের হেল্পলাইন নাম্বার :- ০১১-২৩০১১৮০৪
  • প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগের হেল্পডেস্ক ইমেল :- jsesw@nic.in
  • সিএপিএফ কল্যাণ ও পূনর্বাসন বোর্ডের হেল্পলাইন নাম্বার :- ০১১-২৩০৬৩১১১

Do you have any question regarding schemes, submit it in scheme forum and get answers:

Feel free to click on the link and join the discussion!

This forum is a great place to:

  • Ask questions: If you have any questions or need clarification on any aspect of the topic.
  • Share your insights: Contribute your own knowledge and experiences.
  • Connect with others: Engage with the community and learn from others.

I encourage you to actively participate in the forum and make the most of this valuable resource.

ব্যক্তির প্রকার প্রকল্পের ধরন সরকার

Comments

great

Your Name
arun
মন্তব্য

great

Know more about yudh samman

Your Name
kobitar hubakh
মন্তব্য

My grandfather was fought the fight .he got the Poorvi star medal
He is passed away
Can his daughter apply for this sceme

is grand daughter is…

Your Name
sonam mahajan
মন্তব্য

is grand daughter is eligible to get yudh samman money

Isthis scheme of yudh Samman yojana for grant of Rs 15 lakh app

Your Name
Babu Masih
মন্তব্য

Kindly inform current status of this scheme.
Thanks and regards.

An ex service non pensioner…

মন্তব্য

An ex service non pensioner served in Indian Air Force for 9yrs as an Air man Ac-1 Rank.and discharged on other wise than on their request, I took part in Both Indo-Pak conflict in 1965 and 1971. I was awarded Summar Seva,Raksha Medals of 1965,Poorvi star and Independence of 25thAnniversary in 1971.
With the above things Am i eligible to receive the Govt sanctioned
pension for Ex servicemen of all Ranks and a lumpsum of Rs 15 lakhs.If i am eligible for it kindly inform me what i am to do next.
M.K.Muraleedharan nair. Non pensioner ex serviceman of Indian Air Foce Rank AC1.S.No.251978. DOB 12-4-1944. 81 yrs old.

Yudh Samman Yojana one time payment Rs 15 lakhs.

Your Name
M.K.Muraleedharan nair
মন্তব্য

I am an Ex Service man served in Indian Air Force for 9yrs and 62 days.Discharged on other wise than the request as a non pensioner.I took part in both Indo-Pak conflict 1965 and 1971 with Summar seva medals and Poorvi/Pachim star medals.I am now after a Heart By pass Surgery and 81 Yrs old . My request is if the Payment is paid well in this miserable time i can pull on some more time.
Hoping it will be considered well in time
I may remain,Thanking You.

Yudh Sanman yojana form submitted via jilha sainik, no response

Your Name
Rashmi
মন্তব্য

Hello, my mother had submitted yudh sanman yojana form offline via jilha sainik office Ratnagiri MH. She has not received any communication so far. Please let me know the contact details for further assistance.

Thank you!

Yudh Samman Yojana one time payment Rs 15 lakhs.

Your Name
M.K.Muraleedharan nair
মন্তব্য

I have provided the explanation required for the benefit of Yudh Samman Yojana. one time payment Rs 15 lakhs.More over i am after a Heart By pass Surgery also.So kindly consider my case as early as possible as i am nearing 81 yrs of age.
Thanking you,

I need the 15 lakh one time money package as YUDH SAMMAN YOJANA

Your Name
RUGUNG SWARGIARY
মন্তব্য

I'm going to get complete ex servicemanan from army on March 26.I'd be out from army on 28 Feb 26.Sir it's my humble request to get the Yudh samman yojana,so that I am able assist financially to my family. I had attended the Operation Sindoor in 2025.

নতুন কমেন্ট যুক্ত করুন

Plain text

  • সকল HTML ট্যাগ নিষিদ্ধ।
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।